বাংলা কিউআর উৎসাহিত করছে ইবিএল
করপোরেট ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে নিজস্ব মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।
এর মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও নিরাপদ করার পাশাপাশি মার্চেন্টদের জন্য নির্বিঘ্নে ক্যাশলেস লেনদেনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
ইবিএলের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন বললেন, ‘বাংলা কিউআর ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য করেছে। আমাদের নেটওয়ার্কে এর ব্যবহার বাড়ানোর মাধ্যমে ক্যাশলেস লেনদেন প্রসারে ইবিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ গতকাল শনিবার রাজধানীর একটি মার্চেন্ট আউটলেটে বাংলা কিউআরের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করে এ কার্যক্রমে উৎসাহ দেন তিনি।



