স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ক্যাম্পেইন উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি

আধুনিক স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে ২১ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সহজ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিত করা সম্ভব হবে। প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ওবায়েদ উল্লাহ চৌধুরী; স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জাবেদুল আলম; গুলশান-১ ডিএনসিসি মার্কেটের কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার শাখাপ্রধান সালাহ উদ্দিন প্রমুখ।



