রাকাবে চালু হলো এনপিএসবি বাংলা কিউআর
সংবাদ বিজ্ঞপ্তি

ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে গ্রাহকদের দ্রুত ও সহজে ডিজিটাল লেনদেনের সুযোগ দিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর সেবা চালু করা হয়েছে। বুধবার রাজশাহী নগরীর আমানা বিগবাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার মাধ্যমে নতুন এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। এ সময় ব্যাংকের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



