দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর তাগিদ
- গভর্নরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

সংগৃহীত ছবি
বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে



