ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছরে জাতীয় বাজেট থেকে প্রতি বছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে, জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলছিলেন, লুটপাটের কারণে ব্যাংক খাতের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এ টাকা লাগবে। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসংক্রান্ত খসড়া প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআরের প্রচারণামূলক অনুষ্ঠানে এসব ক...