Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

করপোরেট ঋণের আধিপত্য কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২০:১৩
শেয়ার করুন:
করপোরেট ঋণের আধিপত্য কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ফাইল ছবি

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখনো নেতিবাচক বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ব্যাংক ঋণ নির্দিষ্ট কিছু খাতে ও বড় গ্রাহকদের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে। অথচ গ্রামে চাহিদা থাকলেও ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। ব্যাংকের কাজ শুধু করপোরেট ঋণ দেওয়া নয়, ক্ষুদ্র ও ব্যক্তি পর্যায়ে ঋণ দেওয়ার বিষয়টিও ব্যাংকিং কার্যক্রমের অংশ।

আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গভর্নর। অধিবেশনের আলোচ্য বিষয় ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।

গভর্নর বলেন, ‘দেশে করপোরেট ঋণের হার ৭০ থেকে ৮০ শতাংশ। এই হার কমিয়ে আনা জরুরি। আগামী বছর থেকে মোট ঋণের ২০ শতাংশ ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই হার ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে উৎপাদন বাড়বে এবং কমবে দেশের অর্থনৈতিক সমস্যা।’

বড় গ্রাহকরা ঋণখেলাপি হলে ব্যাংকের দায় থাকে উল্লেখ করে মো. মোস্তাকুর রহমান বলেন, ‘ব্যাংক নথি যাচাই করেই ঋণ দিয়েছে। তাই ঋণ আদায় না হওয়ার দায় ব্যাংক এড়াতে পারে না। কোনো কলকারখানা বন্ধ হয়ে গেলে সেটি কীভাবে কাজে লাগানো যায়, তা ভাবতে হবে। প্রয়োজনে কারখানার যন্ত্রপাতি সরিয়ে সেখানে কাঁথা সেলাইয়ের মতো কাজের ব্যবস্থা করতে হবে, যাতে অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ না হয়।’

আরও পড়ুন

ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে লাগবে ৬০ হাজার কোটি টাকা

১১ অক্টোবর ২০২৬

তার ভাষ্য, ‘গ্রামে ঋণের চাহিদা আছে। ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলো ২৪ শতাংশ পর্যন্ত সুদে ঋণ দেয়। অথচ ব্যাংকগুলো এ খাতে নজর দেয়নি।’

বিষয়টি আমলে নিতে ব্যাংকারদের অনুরোধ করেন তিনি। গভর্নর মনে করেন, কৃষক ও ছোট গ্রাহকরা সময়মতো ঋণ পরিশোধ করেন। ফলে এ খাতে ঋণ দিলে খেলাপি হার কমতে পারে।

ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, ‘ডলার যে দামেই কেনা হোক না কেন, ব্যাংকগুলো তাতে লাভ করে। কারণ, কেনা দামের সঙ্গে যোগ করা হয় অতিরিক্ত চার্জ। এর প্রভাব পড়ে ব্যবসায়ী ও ভোক্তার ওপর। সেটা কমানোর দাবি করছি। কারণ, দেশের ব্যবসা ও ভোক্তাদের দিকে খেয়াল রাখলে অর্থনীতি গতিশীল হবে।’

ব্যাংক পুনর্গঠনে আগামী আট বছরের প্রতি বছরে বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা চাওয়ার কথা তুলে ধরেন তিনি। গভর্নর বলেন, ‘বাস্তব কারণেই এ অর্থ প্রয়োজন। মূল্যস্ফীতি কিছুটা কমেছে, প্রায় ৫০ বেসিস পয়েন্ট। তবে এ হার এখনো বেশি। মূল্যস্ফীতি কমাতে কাজ চলছে। এটি এসেছে বৈদেশিক মুদ্রার বিনিময় হার থেকে। গত কয়েক বছরে বিনিময় হার ৬০ শতাংশ বেড়েছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জ্বালানি নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘জ্বালানি আমদানির কারণে যেন রিজার্ভের ওপর বাড়তি চাপ না পড়ে, সে জন্য কাজ চলছে। সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জ্বালানি নিরাপত্তা বাড়াতে সামনে আরও নানা পদক্ষেপ নেওয়া হবে। তবে এসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে।’

এক প্রশ্নের জবাবে ব্যাংকগুলোকে সব ধরনের ঋণ দ্রুত ছাড় করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণের ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে। বিদেশে পড়াশোনার খরচ মেটাতে সব পর্যায়ের শিক্ষার্থীদের বৈধভাবে অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে জ্বালানিসংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে এনার্জি এফিসিয়েন্ট তহবিলে ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ বাড়ানো হলে বিনিয়োগও বাড়বে। পাশাপাশি সৌরবিদ্যুৎ প্রকল্পে ঋণের খরচ কমাতে পারলে এ খাতে মানুষের আগ্রহ বাড়বে।’

অন্যদিকে, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।

আরও পড়ুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

১৫ অক্টোবর ২০২৬

তিনি বলেন, ‘ঋণের হার বর্তমানে একটি সমস্যা। ঋণ কার্যক্রমও চলছে ধীরগতিতে। তবে অন্য তহবিলের কার্যক্রম চালু থাকায় এ বিষয়ে তাড়াহুড়ার প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত ঋণের বিষয়টি চলছে। খেলাপি ঋণ বিব্রতকর হলেও এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স শিটের অবস্থার উন্নতি হবে।’

মাসরুর আরেফিন বলেন, বর্তমানে ব্যাংক খাতে ৪ লাখ কোটি টাকা তারল্য রয়েছে। এ অর্থ যথাযথভাবে বিনিয়োগের চেষ্টা করা হবে।

অধিবেশনে ব্যাংক খাত রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম আবুল কাশেম।

ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ খান কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিচের পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করাও ব্যবসায়ীদের জন্য ভোগান্তির কারণ বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী ব্যাংক খাতের দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ তুলে ধরেন ঋণের এক্সিট পলিসি, ঋণ সমন্বয় এবং আয় খাতে সুদ দেখানোর ক্ষেত্রে নানা জটিলতার কথা।

রপ্তানি বাড়াতে সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন ওয়ালটন হাইটেকের এমডি ওয়ালিউর রহমান খালিদ। জ্বালানিসংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে এ খাতে সহজে ঋণ ছাড়ের জন্য গভর্নরের হস্তক্ষেপ চান তিনি।

করপোরেট ঋণঋণখেলাপিবাংলাদেশ ব্যাংকমো. মোস্তাকুর রহমানগভর্নরসৌরবিদ্যুৎমেঘনা গ্রুপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি