ইউআইইউতে ‘বাংলা কিউআর’ সেবা চালু করল ওয়ান ব্যাংক
করপোরেট ডেস্ক

তরুণদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে ওয়ান ব্যাংক পিএলসি।
এর মাধ্যমে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য সহজ ও আন্তঃব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত হবে।
৪০০ জনেরও বেশি শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। অনুষ্ঠানে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট ও ব্যাংক খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।



