শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক ২০২৫ সালে প্রকৃতপক্ষে প্রায় ৩ হাজার ৩৪০ কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় ঋণ সঞ্চিতি বা প্রভিশন না রেখেই আর্থিক প্রতিবেদনে ব্যাংকটি ২১ কোটি ৬৮ লাখ টাকা মুনাফা দেখিয়েছে। ব্যাংকটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় উঠে এসেছে এমন চিত্র।
নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বছরে ব্যাংকটি কর-পরবর্তী নিট মুনাফা দেখিয়েছে ২১ কোটি ৬৮ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছে ২০...