Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ওয়ান ব্যাংক

লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:৩৪
লোকসানে থাকলেও হিসাবের খাতায় মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক ২০২৫ সালে প্রকৃতপক্ষে প্রায় ৩ হাজার ৩৪০ কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় ঋণ সঞ্চিতি বা প্রভিশন না রেখেই আর্থিক প্রতিবেদনে ব্যাংকটি ২১ কোটি ৬৮ লাখ টাকা মুনাফা দেখিয়েছে। ব্যাংকটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় উঠে এসেছে এমন চিত্র।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী বছরে ব্যাংকটি কর-পরবর্তী নিট মুনাফা দেখিয়েছে ২১ কোটি ৬৮ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখানো হয়েছে ২০ পয়সা। এ ছাড়া ব্যাংকটি তাদের নিট সম্পদ ২ হাজার ৩৩৬ কোটি ৭৩ লাখ এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দেখিয়েছে ২১ টাকা ৯২ পয়সা।

তবে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও, ব্যাংকটি তাদের ঋণ ও অগ্রিমের বিপরীতে ৩ হাজার ৯০৩ কোটি ৪ লাখ টাকার সঞ্চিতি গঠন করেনি। নিরীক্ষকের মতে, নিয়ম মেনে সঞ্চিতি গঠন করা হলে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসানের পরিমাণ দাঁড়াত ৩ হাজার ৩৪০ কোটি ২১ লাখ টাকা। তখন শেয়ারপ্রতি লোকসান হতো ৩১ টাকা ৩৪ পয়সা। একই সঙ্গে ব্যাংকটির নিট সম্পদ ঋণাত্মক ১ হাজার ২৫ কোটি ১৫ লাখ টাকায় নেমে আসত এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হতো ঋণাত্মক ৯ টাকা ৬২ পয়সা।

নিরীক্ষক আরও উল্লেখ করেছেন, প্রয়োজনীয় সঞ্চিতি গঠন করা হলে ওয়ান ব্যাংকের মূলধন ব্যাংক কোম্পানি আইনের নির্ধারিত সীমার অনেক নিচে নেমে যেত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ১৩ অনুযায়ী, একটি ব্যাংকের ন্যূনতম মূলধন ৫০০ কোটি টাকা থাকা বাধ্যতামূলক।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ মোট মূলধন পর্যাপ্ততার হার একক ও সমন্বিত উভয় ভিত্তিতে ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ থাকতে হয়; কিন্তু সঞ্চিতি গঠন না করার পরও ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার একক ভিত্তিতে ১১ দশমিক ১২ শতাংশ এবং সমন্বিত ভিত্তিতে ১১ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। এটি নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার নিচে হওয়ায় ব্যাংকটির মূলধন পর্যাপ্ততায় ঘাটতি রয়েছে বলে মত দিয়েছেন নিরীক্ষক।

এ বিষয়ে বক্তব্য জানতে ওয়ান ব্যাংকের কোম্পানি সচিব জন সরকারের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপ, ই-মেইল এবং ব্যাংকের নির্ধারিত ই-মেইল ঠিকানায় বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৬৫ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৯ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার।

শেয়ারবাজারওয়ান ব্যাংকলোকসানমুনাফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise