Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ২১:১০
হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা

সংগৃহীত ছবি

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশজুড়ে ডিজিটাল ও সমন্বিত পেমেন্ট-ব্যবস্থা ছড়িয়ে দিতে হবিগঞ্জে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় এই আয়োজনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক।

বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, ব্যাংকার, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপদ, নির্বিঘ্ন ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট প্রসারে ‘বাংলা কিউআর’ কীভাবে ভূমিকা রাখবে, তা নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের রিজিওনাল হেড রেজাউর রহমান এবং কি-নোট প্রেজেন্টেশন দেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ‘বাংলা কিউআর’ গ্রাহক ও বিক্রেতাদের জন্য সহজ ও সমন্বিত পেমেন্ট সুবিধা নিশ্চিত করে ক্যাশলেস অর্থনীতি গঠনে বড় ভূমিকা রাখবে। বক্তারা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যবসায়ীদের নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে এই প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

আলোচনায় আরও উঠে আসে যে, বাংলা কিউআর-এর ব্যাপক ব্যবহার নগদ টাকার ওপর নির্ভরতা কমাবে, বিক্রেতাদের জন্য পেমেন্ট গ্রহণ সহজ করবে, লেনদেনে স্বচ্ছতা আনবে এবং ব্যবসার হিসাব-নিকাশ আরও সহজ করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে এটি ব্যাপকভাবে সহায়তা করবে।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি কর্তৃক স্থানীয় উদ্যোক্তাদের মাঝে বাংলা কিউআর স্ট্যান্ডি ও স্টিকার বিতরণ, যা ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও উৎসাহিত করবে।

উপস্থিত অংশীজনরা দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজনে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের দায়িত্ব পালন বাংলাদেশ ব্যাংকের এই লক্ষ্যকে এগিয়ে নেওয়ার বিষয়ে ব্যাংকটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকটি বাংলা কিউআর-এর গ্রহণযোগ্যতা বাড়ানো, নতুন মার্চেন্ট যুক্ত করা, জনসচেতনতা তৈরি এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

বাংলা কিউআর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার