Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

নিত্যপণ্যের দামে হাঁসফাঁস জনজীবন

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৪০
নিত্যপণ্যের দামে হাঁসফাঁস জনজীবন

হাতে বাজারের ব্যাগ, কিন্তু স্বস্তি নেই কোথাও; রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের চড়া দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। সবজি, মাছ, মুরগি— প্রায় সব নিত্যপণ্যের দামই চড়া। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও মিলছে না স্বস্তি; তালিকা হাতে হিসাব কষেই কমাতে হচ্ছে প্রয়োজনের পণ্য।
রবিবার সকালে কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, এখনো স্বস্তি ফেরেনি সবজির বাজারে। বেগুনের দাম সবচেয়ে বেশি চড়া। লম্বা বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৮০-১০০, আর বড় গোল বেগুনের দাম উঠেছে ১৩০-১৫০ টাকায়। কাঁকরোলও বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজি দরে।
এ ছাড়া টমেটো ৬০-৭০, বরবটি ও ঝিঙে ৬০-৮০ এবং পটোল ৬০-৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা। করলা ও লাউয়ের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে।
তবে আলু ও পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। নতুন আলু কেজিপ্রতি ২০-২৫ এবং দেশি পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দামের ঊর্ধ্বগতি। চাষের পাঙাস ২২০-২৩০, তেলাপিয়া ২৫০-২৬০ এবং রুই ৪০০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মাছের দাম আরও বেশি; ৭০০ টাকার নিচে মিলছে না অধিকাংশ মাছ। ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজিও বিক্রি হচ্ছে প্রায় ১২০০ টাকায়।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫-১৯০ এবং সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে ডিমের বাজারেও মিশ্র চিত্র। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
বাজার করতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘আগে এক হাজার টাকায় সপ্তাহের বাজার হয়ে যেত। এখন দুই-তিনটা সবজি আর অল্প মাছ কিনতেই টাকা শেষ হয়ে যায়। দিন দিন বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।’
আরেক ক্রেতা আবদুল মালেক বলেন, ‘বাজারে এসে এখন হিসাব করে চলতে হয়। অনেক সময় দরকারের তুলনায় জিনিস কমিয়ে বাসায় ফিরতে হয়।’
গত কয়েক দিনের বৃষ্টিতে অনেক জায়গায় ফসল নষ্ট হয়েছে উল্লেখ করে সবজি বিক্রেতা মো. সোহেল জানিয়েছেন, এ সময় কাঁচামাল ঠিকমতো ঢাকায় আসতে পারেনি। এজন্য বাজারে সরবরাহ কম, তাই দামও বেশি।
বাজারে ঘুরে দেখা গেছে, বাড়তি দামের চাপে অনেক ক্রেতাই প্রয়োজনীয় তুলনায় পণ্য কিনছেন কম। কেউ কেউ আবার শুধু প্রয়োজনীয় কয়েকটি পণ্য নিয়েই শেষ করছেন বাজার। বিক্রেতাদের মতে, সরবরাহ স্বাভাবিক না হলে দ্রুত দামে স্বস্তি ফেরার সম্ভাবনা কম— যার প্রভাব পড়ছে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।

বাজার দরসবজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়