Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সয়াবিন উৎপাদনে যুক্তরাষ্ট্রের ‘সাস’ সনদ পেল মেঘনা গ্রুপ

  • দক্ষিণ এশিয়ার ২০ প্রতিষ্ঠানের তালিকায় এমজিআই
  • এমজিআই পণ্য প্যাকেজিংয়ে থাকবে সাস লেবেল
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২২:০০
সয়াবিন উৎপাদনে যুক্তরাষ্ট্রের ‘সাস’ সনদ পেল মেঘনা গ্রুপ

ছবি কোলাজ আগামীর সময়

‘সাসটেইনেবল ইউএস সয় (সাস)’ সনদ পেল বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রথমবারের মতো দেশীয় কোনো প্রতিষ্ঠানের এ অর্জন। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় ২০ প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হলো এমজিআই।

সাস সনদ পাওয়া মানে হলো পরিবেশবান্ধব, দায়িত্বশীল ও ট্রেসযোগ্য উপায়ে উৎপাদিত হয়েছে সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর সয়াবিন পণ্য। আর এর মাধ্যমে সয়াবিন উৎপাদনে টেকসই কৃষি পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা— তা যাচাই করে থাকে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিতে শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানের সাস সনদ অর্জনকে টেকসই কৃষিভিত্তিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করছে বিশেষজ্ঞ মহল। এখন থেকে এমজিআইয়ের পণ্য প্যাকেজিংয়ে ব্যবহার করা হবে সাস লেবেল।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দৈনিক ক্রাশিং করছে ৭ হাজার ৫০০ টন সয়াবিন। এ সনদ দেশের ভোজ্য তেল, প্রাণিখাদ্য ও খাদ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিশেষ করে ট্রেসযোগ্য ও টেকসই উৎস থেকে সংগৃহীত কাঁচামালের চাহিদা বাড়তে থাকায় এ উদ্যোগ হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ।

বিষয়টি বর্ণনা করেছেন মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা। তার ভাষ্য, এ উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ, যা টেকসই ভবিষ্যতের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতে সহায়তা করবে। এর ফলে গ্রাহকরা নিশ্চিত হতে পারবেন যে পণ্যগুলো এসেছে স্বচ্ছ ও দায়িত্বশীল কৃষি পদ্ধতিতে উৎপাদিত কাঁচামাল থেকে।

লেবেলটি ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল-ইউএস সয় সাসটেনাবিলিটি অ্যাসুরেন্স প্রোটোকলের আওতায় পরিচালিত। এখানে মাটি সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা, বায়ুর মান ও ভূমি ব্যবহারের মতো বিষয়গুলো করা হয় মূল্যায়ন।

এ উদ্যোগকে স্বাগত জানালেন ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক কেভিন রোপকে। তার মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের জন্য এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সয়াবিনের গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে বাংলাদেশ। দেশটির কৃষি বিভাগের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে তাদের থেকে ১১ লাখ ৩০ হাজার টন সয়াবিন আমদানি করেছে বাংলাদেশ। তার অর্ধেকের বেশি আমদানি করেছে এমজিএ।

উল্লেখ্য, গত বছর এমজিএ ও দেশের অন্য অংশীদাররা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বাড়িয়ে ১২৫ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে স্বাক্ষর করেছিলেন সমঝোতা স্মারক।

যুক্তরাষ্ট্রমেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজসাস সনদসয়াবিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার