Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

গরমে চড়া মৌসুমি ফলের দাম

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০০:২৫
গরমে চড়া মৌসুমি ফলের দাম

সংগৃহীত ছবি

গরমের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৌসুমি ফলের চাহিদা, আর সেই সঙ্গে ঊর্ধ্বমুখী হচ্ছে দামও। দেশের বিভিন্ন স্থানে এখন বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন নানা ফল। যেমন: তরমুজ, বাঙ্গি, কাঁচা আম ও আনারস। তবে বাড়তি চাহিদার কারণে এসব ফল কিনতে গুনতে হচ্ছে বেশি টাকা।

বাংলাদেশে ঋতুভিত্তিক ফলের বৈচিত্র্য থাকলেও গ্রীষ্মকালের ফলগুলোর আলাদা গুরুত্ব রয়েছে। তীব্র গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে তরমুজ, বাঙ্গি কিংবা কাঁচা আমের মতো ফল বেশ কার্যকর। এক টুকরো ফল বা এক গ্লাস ফলের রসই এনে দেয় শরীরে প্রশান্তি, কমায় ক্লান্তি এবং শরীরকে রাখে সতেজ।

চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের একটি তরমুজ বর্তমানে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, যা কিছুদিন আগেও ছিল ২৫০ টাকার মধ্যে। অর্থাৎ গরম বাড়ার সঙ্গে সঙ্গে তরমুজের দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।

এ ছাড়া প্রতিটি বাঙ্গি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। আনারসের দাম রয়েছে ৭০ থেকে ৮০ টাকা। মাঝারি আকারের কাঁচা আম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। সাধারণত ভর্তা তৈরির জন্য এই কাঁচা আমের চাহিদা বেশি।

কলার বাজারেও রয়েছে ভিন্নতা। বাংলা কলা প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়, আর সাগর কলা পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

গরমে পানির চাহিদা মেটাতে ডাবের চাহিদাও বেড়েছে। প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকার মধ্যে।

চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারের ফল ব্যবসায়ী মোহাম্মদ রাহুল বলেছেন, ‘ফল পচনশীল পণ্য হওয়ায় দাম বেশি দিন স্থির থাকে না। চাহিদা বাড়লে দাম বাড়ে, আবার বিক্রি কমে গেলে দ্রুতই কমে যায়। কারণ দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় না।’

গরম বাড়ার সঙ্গে সঙ্গে সামনে মৌসুমি ফলের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এতে দাম কিছুটা স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন তারা।

চট্টগ্রামমৌসুমি ফলফলের দাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    advertiseadvertise