Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিক্ষামন্ত্রী

জেলার স্কুলেই পড়তে হবে ডিসির সন্তানদের

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৯:০১
জেলার স্কুলেই পড়তে হবে ডিসির সন্তানদের

ছবিঃ আগামীর সময়

জেলা প্রশাসকদের (ডিসি) পরিবার বা সন্তানদের ঢাকায় অবস্থান ও পড়াশোনা করার ক্ষেত্রে সুনির্দিষ্ট সরকারি নির্দেশনা রয়েছে। নীতি অনুযায়ী, ডিসিদের নিজ কর্মস্থলে সপরিবারে অবস্থান করা বাধ্যতামূলক। সন্তানদের পড়াশোনা করাতে হবে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। এখন সেটি উল্টে ডিসিরা থাকেন জেলায়। পরিবার রাখেন ঢাকায়। এতে বেড়ে যায় তাদের খরচ। দুই জায়গার খরচ বহন করতে অনেক সময় অসদুপায় অবলম্বন করেন তারা।

এ ছাড়া ডিসির সন্তানরা জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করলে স্কুলগুলোর মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থায় বৃদ্ধি পায় নজরদারি। এবার সেই পথেই হাঁটলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি স্পষ্ট করেছেন, জেলা প্রশাসক (ডিসি) যে জেলায় থাকবেন তাদের সন্তানদের ওই জেলার স্কুলেই পড়াতে হবে। ডিসিরা থাকবেন জেলায় আর সন্তান পড়াবেন ঢাকায়। সেটা হবে না।


শনিবার (১১ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে।

এখন নকলের ধরন পরিবর্তন হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, অনেকে নকল করছে ডিজিটাল উপায়ে। নকল রোধে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে শিক্ষাপ্রতিষ্ঠান, রাখা হবে নজরদারিতে। পরীক্ষা কেন্দ্রেও থাকবে সিসিটিভি ক্যামেরা।

‌‘অনেক শিক্ষক খাতা দেখান হেলপার দিয়ে। পরীক্ষার খাতায় লিখে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। কাজেই এবার শিক্ষকদের খাতা মূল্যায়ন করতে দেওয়া  হবে লটারি পদ্ধতিতে’— যোগ করেন মন্ত্রী।

শিক্ষকদের উদ্দেশে এহছানুল হক মিলন বলছিলেন, ‘এবার যদি কোনো স্কুলে কেউ পাস না করে, তাহলে এমন কথা বলব, যা গায়ে লাগবে আপনাদের। তাই তৈরি হন, ভালো রেজাল্ট করুন।

হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সংঘবদ্ধ চক্র নকলে সহায়তা করলে আইনের আওতায় আনা হবে। আমরা চাই, বিনা পরীক্ষায় কেউ পাস না করুক। বিনা মেধায় কেউ সার্টিফিকেট পাক। যারা লেখাপড়া করবে না টিকটক করবে তারা আমাদের ভাবনা না। যারা পড়াশোনা করবে লেখাপড়া করবে‌ আমাদের চিন্তা তাদের নিয়ে।

শিক্ষামন্ত্রী কেন্দ্র সচিবদের নির্দেশ দেন, পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ভয়েজ কল বা ভিডিও পাঠাবেন। নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। এ সময় কেন্দ্র সচিবদের নিজের মোবাইল নম্বর দেন মন্ত্রী।

জাতির টেকসই উন্নয়নে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান এহছানুল হক মিলন।

নকলপরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    advertiseadvertise