Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

‘লিচুর বাগানে’র গায়ক-গায়িকা এবার নায়ক-নায়িকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২২:২৯
শেয়ার করুন:
‘লিচুর বাগানে’র গায়ক-গায়িকা এবার নায়ক-নায়িকা

‘তুমি আমি শুধু’র পোস্টারে প্রীতম হাসান ও জেফার রহমান। ছবি : বিঞ্জ

ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ চলচ্চিত্রের আইটেম গান ‘লিচুর বাগানে’ গেয়ে আলোচিত হন প্রীতম হাসান ও জেফার রহমান। তারা এবার অভিনয় করলেন একসঙ্গে। গানের এই দুই তারকা প্রথমবার জুটি বেঁধে নায়ক-নায়িকা হিসেবে আসছেন ছোট পর্দায়। ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’তে দেখা যাবে তাদের রসায়ন।

বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে এটি।

শুধু অভিনয় নয়, ওয়েব ফিল্মটিতে ‘তোর ছায়া’ শিরোনামের একটি গান সুর করেছেন ও গেয়েছেন জেফার। তার সঙ্গে মিলে গানের কথা লিখেছেন বাঁধন। শুক্রবার প্রকাশিত হয়েছে এটি। এর আগে ‘তুমি আমি শুধু’র টিজার ও ট্রেলার প্রকাশ্যে এসেছে।

ওয়েব ফিল্মটি মূলত এক যুগলের প্রেমের গল্প। তবে মেয়েটি নিজের চাওয়াকেই প্রাধান্য দেয় সবসময়। তার স্বাধীন ইচ্ছাকে ঘিরে একসময় তৈরি হয় জটিলতা। গল্প ও চিত্রনাট্য রচনার পাশাপাশি ‘তুমি আমি শুধু’ পরিচালনা করেছেন শিহাব শাহীন। তার সঙ্গে এর আগে পৃথকভাবে কাজের অভিজ্ঞতা আছে প্রীতম ও জেফারের। এরমধ্যে ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আর ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ প্রীতম এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব সিরিজে দেখা গেছে জেফারকে।

ঢাকার মিরপুরে ও কক্সবাজারে ‘তুমি আমি শুধু’র শুটিং হয়েছে বছরখানেক আগে। তবে কারিগরি সমস্যার কারণে আটকে ছিল এর মুক্তি। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে এটি।

ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, মুনমুন আহমেদ, সমু চৌধুরী। আবহ সংগীত তৈরি করেছেন খৈয়াম শানু সন্ধি।

গায়িকাগায়কনায়িকালিচুর বাগানেপ্রীতম হাসানজেফার রহমাননায়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা