গান লেখা, সুর করা ও সংগীতায়োজনে জেফার রহমানের রয়েছে নিজস্বতা। নতুন একক অ্যালবামে সংগীতশিল্পী হিসেবে নিজের বৈচিত্র্য তুলে ধরতে চান তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসানএখন কী নিয়ে বেশি ব্যস্ত?
প্রতি বছরের শেষ দিকে কনসার্ট নিয়ে বেশি ব্যস্ত থাকতে হয়। এবারও একই রকম ব্যস্ততা থাকবে আশা করি। এখন মূলত আমার একক অ্যালবামের কাজ চলছে। অনেক দিন ধরেই এটি তৈরি করছি। ২০২৭ সালের শুরুতে এই অ্যালবাম প্রকাশের পরিকল্পনা আছে। এটি আমার জন্য বিশেষ একটি কাজ।
আপনার একক অ্যালবামে কয়টি গান থাকবে?
পাঁচ থেকে সাতটি গা...