Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হলিউড

কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৮:১১
কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

ফটো ক্যাপশন: লুইস পার্ট্রিজ, ক্যালাম টার্নার, হেনরি ক্যাভিল, পল মেসকালরা আলোচনায় রয়েছেন। ছবি: সংগৃহীত

হলিউডের সবচেয়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে ঘিরে আবারও শুরু হয়েছে জল্পনা। নতুন সিনেমা নির্মাণের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি কে হচ্ছেন পরবর্তী ০০৭। ফলে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গন— সবখানেই চলছে আলোচনা আর অনুমান।

দীর্ঘ ১৫ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে এক নতুন মাত্রা এনে দিয়েছিলেন ডেনিয়েল ক্রেগ। ‘ক্যাসিনো রয়্যাল’ থেকে শুরু করে ‘নো টাইম টু ডাই’— তার পাঁচটি চলচ্চিত্র বন্ড সিরিজে দিয়েছে নতুন মাত্রা। শেষ ছবিতেই তিনি স্পষ্টভাবে বুঝিয়েছেন, এবার বিদায়। তাই এই আইকনিক চরিত্রের জন্য নতুন মুখ খুঁজে বের করাই এখন প্রযোজকদের সামনে বড় চ্যালেঞ্জ।

বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন লুইস পার্টরিজ। ২৩ বছর বয়সী এই তরুণকে নিয়ে তৈরি হয়েছে জোর গুঞ্জন। যদি নির্বাচিত হন, তাহলে তিনিই হবেন ইতিহাসের সবচেয়ে কম বয়সী জেমস বন্ড। একইভাবে আলোচনায় আছেন ক্যালাম টার্নার। অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের কারণে অনেকদিন ধরেই শক্তিশালী প্রার্থী হিসেবেই বিবেচনায় অ্যারন টেলর-জনসন। বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে যে তাকে ইতোমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও তিনি এ বিষয়ে কখনো নিশ্চিত কিছু বলেননি। অন্যদিকে থিও জেমসকে নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। কিন্তু এ গুঞ্জন মজার ছলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।

এছাড়া জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে নেই রেজে-জ্যাঁ পেজ, হেনরি ক্যাভিল, পল মেসকাল, রিচার্ড ম্যাডেনের মতো তারকারাও। তাদের প্রত্যেকেই বিভিন্ন সময় এই চরিত্র নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তবে কেউই সরাসরি সম্মতি বা অস্বীকার করেননি-যা রহস্যকে আরও ঘনীভূত করেছে।

এই তালিকায় ভিন্ন মাত্রা যোগ করেছেন সিডনি সুইনি। তিনি শুধু ‘বন্ড গার্ল’ হিসেবে নয়, বরং সরাসরি জেমস বন্ড চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তার এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকেই বলছেন, চমক হিসেবে বন্ড চরিত্রটি ভবিষ্যতে লিঙ্গভিত্তিক পরিবর্তন দেখাতে পারে।

পুরনো বন্ড তারকারাও এই আলোচনায় যুক্ত হয়েছেন।

নব্বইয়ের দশকে চারটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করা পিয়ার্স ব্রসনান জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আবারও এই চরিত্রে ফিরতে রাজি আছেন। তবে একইসঙ্গে তিনি মনে করেন, নতুন কাউকে দায়িত্ব দেওয়াই ভালো হবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ইদ্রিস এলবা জানিয়েছেন, বর্ণবাদী বিতর্কের কারণে এই চরিত্র নিয়ে তার আগ্রহ অনেকটাই কমে গেছে।

এরই মধ্যে বড় পরিবর্তন এসেছে প্রযোজনার ক্ষেত্রেও। বন্ড ফ্র্যাঞ্চাইজির মালিকানা এখন আমাজনের হাতে। নতুন ছবির পরিচালনার দায়িত্ব পেয়েছেন ডেনিস ভিলনেভ। যিনি এর আগে ‘ডিউন’, ‘ব্লেড রানার, ‘প্রিজনার্স’,‘ ইনসেনডিজ’- এর মতো সিনেমা নির্মাণ করেছেন। ফলে অনেকেই মনে করছেন, তার হাত ধরে জেমস বন্ড সিরিজ একেবারে নতুন রূপ পেতে পারে।

সূত্র: পিপল ডট কম

জেমস বন্ডনতুন চরিত্রস্পেশাল-১
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise