Agamir Somoy E-Paper
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
৬ লাখ তালবীজ বপন করেছেন চিত্তরঞ্জন
সোমবার, ৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

নিত্যপণ্যের কর ছাড়ের সুফল নেই বাজারে

  • ক্যাবের বিবৃতি
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১
নিত্যপণ্যের কর ছাড়ের সুফল নেই বাজারে

সংগৃহীত ছবি

সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬৩ নিত্যপণ্যে কর ছাড় দিয়েছে। তবে এর কোনো প্রতিফলন বাজারে নেই। বরং বেশ কিছু পণ্যের নতুন করে দাম বাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে। এ অবস্থার উদ্বেগ জানিয়ে গতকাল রবিবার সংবাদমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন ভোক্তাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন।

বিবৃতিতে বলা হয়, ধান, চাল, গম, আটা, গবাদি পশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজসহ বিভিন্ন কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে করের হার ৫, ২ ও ১ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। সব ধরনের ভোজ্য তেলে ১ শতাংশ উৎসে কর থেকে অর্ধেকে নামিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। সরকার আশা করেছিল, কর ছাড় দেওয়ার ফলে এসব পণ্য আমদানি ও বাজারজাতকরণ ব্যয় কম হওয়ায় এর প্রভাবে খুচরা বাজারেও দাম কমবে। কিন্তু প্রকৃত অর্থে খুচরা পর্যায়ে দাম না কমে চাল, সয়াবিনসহ বেশ কিছু পণ্যের নতুন করে দাম বাড়ানোর পাঁয়তারা হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বললেন, ‘বাজেট ঘোষণার পরপরই ক্যাব থেকে প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানানো হয়েছিল এবং আশা করা হয়েছিল বাজেট বাস্তবায়নের ওপরই সুফল জাতি উপভোগ করবে। কিন্তু এর আগেই ব্যবসায়ীদের নতুন সুর। এখন তাদের হাতে যেসব পণ্য আছে, সেগুলো বেশি দামে আমদানি করা। পরবর্তী লট আমদানি হলেই দাম কমবে কি না জানা যাবে। অথচ বাজেটে যেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে, সেগুলো কম দামে আমদানি হলেও এখন দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই ব্যবসায়ীদের এই দ্বৈতনীতি ও বাজার তদারকি সংস্থাগুলো একচোখা নীতির কারণে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছে না।’

বিবৃতিতে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট আরও বললেন, বাজেটে আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর থেকে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আর এই নীতিসুবিধার সুফল এখনো খুচরা বাজারে পুরোপুরি পৌঁছায়নি। অনেক জায়গায় কিছু মসলার দাম বেড়েছে। বিশেষ করে দারচিনি, লবঙ্গ, জয়ত্রি, পোস্তদানা, কাজুবাদাম, কাঠবাদামসহ বেশিরভাগ মসলার দাম উল্টোই বাড়ছে। খেজুরের বাজারে এখনো বাজেটের প্রভাব পড়েনি। নতুন চালানের পণ্য বাজারে আসার পর দাম কিছুটা কমতে পারে। নতুন চালান এলে তখন বাজার পরিস্থিতি অনুযায়ী দামে পরিবর্তন আসতে পারে— ব্যবসায়ীদের এ ধরনের বক্তব্য হলে ‘এই শুল্ক ছাড় দিয়ে রাষ্ট্রীয় আয় কমানো হলেও জনগণের কোনো লাভ হলো না।’

বিবৃতিতে তিনি আরও বললেন, বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রীরা বলেছিলেন, সরকার চায় যেসব ক্ষেত্রে কর কমানো হয়েছে, সেসব পণ্যের দামও কমুক। ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কোনো কর বাড়ানো হয়নি; বরং যেখানে ৫ শতাংশ কর ছিল, সেখানে তা কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমা উচিত। মন্ত্রীদের এসব বিষয়ের প্রতিফলন আজ পর্যন্ত দেখা যায়নি। অধিকন্তু সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার প্রতিদিনের অন্যতম উপাদান চালের দাম প্রতিনিয়তি বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে দায়িত্বরত জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের অন্যান্য কর্তৃপক্ষ বাজার নিয়ে নির্বিকার। অনেকেই জনগণের পক্ষে না গিয়ে ব্যবসায়ীদের হয়ে তাদের জন্য সেবা দিতে আগ্রহী। ফলে প্রধানমন্ত্রীর জীবনবান্ধব বাজেট বাস্তবায়ন কতটুকু সফল বাস্তবায়ন হবে, তা নিয়ে জনমনে সংশয় বাড়ছেই।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ‘এক লাখ টাকার জন্য চোখের সামনে আমার বাবাডারে মারছে’

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৫

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ব্রাজিল বারবার আটকায় সোনালি প্রজন্মে

    ০৬ জুলাই ২০২৬, ০০:১৪

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    হলান্ড বিস্ফোরণে হলুদ কান্না

    ০৬ জুলাই ২০২৬, ০১:০৪

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৬

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    বুক চাপড়ে কাঁদছে ইরান

    ০৬ জুলাই ২০২৬, ০২:১৫

    রাজনীতি কি আমারে ভাত দিব?

    রাজনীতি কি আমারে ভাত দিব?

    ০৬ জুলাই ২০২৬, ০১:১৬

    শিশু ধর্ষণ ও হত্যা ঘিরে উত্তপ্ত কলকাতা, পিটুনিতে নিহত ১

    শিশু ধর্ষণ ও হত্যা ঘিরে উত্তপ্ত কলকাতা, পিটুনিতে নিহত ১

    ০৬ জুলাই ২০২৬, ০২:০৭

    শিল্পী সমিতির নির্বাচনে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা পলি

    শিল্পী সমিতির নির্বাচনে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা পলি

    ০৬ জুলাই ২০২৬, ০২:৫৩

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু

    ০৬ জুলাই ২০২৬, ০৫:০৩

    গণঅভ্যুত্থানের ব্যর্থতায় কে কী শিখল

    গণঅভ্যুত্থানের ব্যর্থতায় কে কী শিখল

    ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৭

    ভাগাড়ে নয়, শিশুর আশ্রয় হোক সন্তানহীন মায়ের বুকে

    ভাগাড়ে নয়, শিশুর আশ্রয় হোক সন্তানহীন মায়ের বুকে

    ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৬

    বিশ্ব মিডিয়ায় ব্রাজিলের হার

    বিশ্ব মিডিয়ায় ব্রাজিলের হার

    ০৬ জুলাই ২০২৬, ০৫:০৬

    বৃষ্টি নেই পানি নেই, দুশ্চিন্তা

    বৃষ্টি নেই পানি নেই, দুশ্চিন্তা

    ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪

    জিডিপিতে যুক্ত হচ্ছে নতুন ৫ খাত

    জিডিপিতে যুক্ত হচ্ছে নতুন ৫ খাত

    ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৩

    পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

    পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

    ০৬ জুলাই ২০২৬, ০৪:৪২

    advertiseadvertise