Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

নলেজ হাবের প্রতিবেদন

খেলাপির ৫ লাখ কোটি ফেরত অনিশ্চিত

  • ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩২.৭৮%
  • ক্ষতি সামাল দেওয়ার মূলধনও নেই ব্যাংকের
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩
শেয়ার করুন:
খেলাপির ৫ লাখ কোটি ফেরত অনিশ্চিত

গ্রাফিকস: আগামীর সময়

দেশের ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। গত জুনে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ বা ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ (৫ লাখ ৪৫ হাজার ৮৯৯ কোটি টাকা) ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। অন্যদিকে, খেলাপি ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে প্রয়োজনীয় মূলধনও নেই ব্যাংকগুলোর। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। ফলে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি— দুই সংকটে চাপে রয়েছে ব্যাংক খাত।

গতকাল শনিবার রাজধানীর শ্যামলীতে নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংক খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যাংকগুলোর ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেছেন, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। তার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী, খেলাপি ঋণের ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির কারণে সৃষ্টি হয়েছে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অনিয়ম ও অপরাধের বিষয় জড়িত।

তিনি বললেন, এসব অপরাধ মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপির দায় শেষ পর্যন্ত বহন করছেন সাধারণ আমানতকারী, ব্যাংক কর্মকর্তা, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলো। ঋণ বিতরণের সঙ্গে যুক্ত না থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও এর পরিণতি ভোগ করতে হচ্ছে। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। ব্যাংকনির্ভর অর্থনীতি হওয়ায় এর প্রভাব পড়ছে পুরো অর্থনীতিতে।

ব্যাংকভেদে খেলাপি ঋণের হারেও বড় পার্থক্য রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এ হার ৪৩ দশমিক ২ শতাংশ, বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ এবং বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোয় খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৫৮ দশমিক ৯ শতাংশ। এসব ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। ঋণ-আমানত অনুপাত দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে।

অন্যদিকে, আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহের গতি কমছে। আগস্টে ব্যাংক
খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ, যা সেপ্টেম্বরে আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ এবং নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত ছিল। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলারে। জুলাই-সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে এ অতিরিক্ত তারল্য দুর্বল ব্যাংকগুলোর সংকট আড়াল করতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

আর্থিক অন্তর্ভুক্তিতেও লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে ব্যাংক খাত। মার্চে এসএমই ঋণের অংশ ছিল মোট ঋণের ১৫ দশমিক ৮৭ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ৭ দশমিক ২৮ শতাংশ, লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ। গ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।

সংকট মোকাবিলায় প্রতিবেদনে ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকগুলোর নগদ আদায়, মূলধন পরিস্থিতি ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়ও তুলে ধরা হয়। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খেলাপিঅনিশ্চিতঋণসামালমূলধনব্যাংক খাতপ্রতিবেদননলেজ হাবপ্রভিশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!