Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

টাইলস স্থাপনে বাড়ছে অ্যাডহেসিভের কদর

  • নেতৃত্বে খাদিম মর্টারস
নওশীন আক্তার
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৭
টাইলস স্থাপনে বাড়ছে অ্যাডহেসিভের কদর

একসময় দেয়াল কিংবা মেঝেতে টাইলস স্থাপনের ক্ষেত্রে সিমেন্ট ও বালুর মর্টারই ছিল একমাত্র ভরসা। তবে আধুনিক নির্মাণ প্রযুক্তির বিকাশের সঙ্গে সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। উন্নত বন্ধনক্ষমতা, সহজ ব্যবহার, সময় ও শ্রম সাশ্রয় এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের কারণে বর্তমানে টাইল অ্যাডহেসিভ বিশ্বের অনেক দেশে টাইলস স্থাপনের শিল্পমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও এই প্রযুক্তির প্রসার ঘটিয়ে টাইল অ্যাডহেসিভের ব্যবহার বৃদ্ধিতে ‘খাদিম মর্টারস’ এক অনন্য ও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

প্রচলিত সিমেন্ট-বালুর মর্টার নির্মাণস্থলে প্রস্তুত করতে হয় বলে ধুলোবালি সৃষ্টি, অপচয় এবং সঠিক মিশ্রণ তৈরির নানা চ্যালেঞ্জ থাকে। অন্যদিকে টাইল অ্যাডহেসিভ একটি প্রি-মিক্সড উপকরণ, যা নির্ধারিত পরিমাণ পানি মিশিয়ে সহজেই ব্যবহার করা যায়। ফলে কাজ দ্রুত, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। ধুলোবালি ও অপচয় কম হওয়ায় পরিবেশগত দিক থেকেও এটি কার্যকর। এ কারণেই ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর ও চীনের অনেক অঞ্চলে প্রি-মিক্সড উপকরণ ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশে গত এক দশকে টাইল অ্যাডহেসিভের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প স্থাপনায় বড় আকারের কম পানি শোষণকারী পোরসেলিন টাইলসের ব্যবহার বাড়ায় আধুনিক ইনস্টলেশন উপকরণের চাহিদাও বাড়ছে। ২০১১ সাল থেকে সিলেটের খাদিমনগরে নিজস্ব আধুনিক কারখানায় খাদিম সিরামিকসের বিশেষায়িত এই ব্র্যান্ডটি টাইল অ্যাডহেসিভ উৎপাদন করে আসছে। তাদের ইনস্টাফিকস (InstaFix) পণ্য সিরিজে দেয়াল ও মেঝের টাইলস, মার্বেল, গ্রানাইট, প্রাকৃতিক পাথর, রুফিং টাইলস এবং বিভিন্ন ক্ল্যাডিং স্থাপনের জন্য আন্তর্জাতিক মানের ইনস্টলেশন সমাধান রয়েছে।

টাইল অ্যাডহেসিভ কারখানায় নির্দিষ্ট অনুপাতে প্রস্তুত হয়, যেখানে শুধু পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হয়। নচড ট্রাওয়েলের সাহায্যে ২ থেকে ৩ মিলিমিটার পুরু স্তর প্রয়োগ করে সহজেই টাইলস বসানো যায়। এতে উপকরণ কম লাগে, কাজ দ্রুত হয় এবং দেয়ালে অতিরিক্ত ওজন পড়ে না। সিমেন্ট চুনাপাথরভিত্তিক হলেও টাইল অ্যাডহেসিভে পলিমার, সেলুলোজ এবং বিশেষ সংযোজক থাকে, যা অধিক বন্ধনক্ষমতা, নমনীয়তা ও দীর্ঘস্থায়িত্ব দেয়। বুয়েটের পরীক্ষাগারে সম্পন্ন পুল-অব অ্যাডহেশন পরীক্ষায় খাদিম মর্টারসের ইনস্টাফিকস টাইল অ্যাডহেসিভের বন্ধনক্ষমতা সর্বোচ্চ ২.৪৩ N/mm² পাওয়া গেছে। আন্তর্জাতিক মান EN 12004 অনুযায়ী সাধারণ সিমেন্টভিত্তিক টাইল অ্যাডহেসিভের ন্যূনতম গ্রহণযোগ্য বন্ধনক্ষমতা ০.৫ N/mm²। পরীক্ষায় প্রাপ্ত ফলাফল ন্যূনতম মানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি, যা শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধনের ইঙ্গিত দেয়।

টাইল অ্যাডহেসিভ প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রেখে দ্রুত শক্ত বন্ধন তৈরি করে, কিউরিংয়ের প্রয়োজন হয় না, কাজ দ্রুত এগোয়। সিমেন্ট শুকালে সংকুচিত হয়ে টাইলস ফাঁপা হওয়ার ঝুঁকি থাকে। টাইল অ্যাডহেসিভের পলিমার প্রযুক্তি সংকোচন কমিয়ে টাইলস দীর্ঘ সময় নিরাপদ ও স্থিতিশীল রাখে।

প্রচলিত নির্মাণে ব্যবহৃত বালুতে অনেক সময় কাদামাটি এবং সঠিক অনুপাত বজায় রাখাও কঠিন। অন্যদিকে টাইল অ্যাডহেসিভ কঠোর মান নিয়ন্ত্রণে প্রস্তুত হয়। খাদিম মর্টারস তাদের পণ্যে সিলেটের উচ্চমানের মিহিদানার বালু ও নির্বাচিত কাঁচামাল ব্যবহার করে প্রতিটি ব্যাচে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত, টেকসই ও মানসম্মত ইনস্টলেশন নিশ্চিত করতে ভবিষ্যতে আধুনিক প্রি-মিক্সড উপকরণের ব্যবহার আরও বাড়বে।

খাদিম মর্টারসটাইলসঅ্যাডহেসিভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!