একসময় দেয়াল কিংবা মেঝেতে টাইলস স্থাপনের ক্ষেত্রে সিমেন্ট ও বালুর মর্টারই ছিল একমাত্র ভরসা। তবে আধুনিক নির্মাণ প্রযুক্তির বিকাশের সঙ্গে সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। উন্নত বন্ধনক্ষমতা, সহজ ব্যবহার, সময় ও শ্রম সাশ্রয় এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের কারণে বর্তমানে টাইল অ্যাডহেসিভ বিশ্বের অনেক দেশে টাইলস স্থাপনের শিল্পমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও এই প্রযুক্তির প্রসার ঘটিয়ে টাইল অ্যাডহেসিভের ব্যবহার বৃদ্ধিতে ‘খাদিম মর্টারস’ এক অনন্য ও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
প্রচলিত সিমেন্ট-বালুর...