একটি ঘর শুধু ইট, বালু আর সিমেন্টে তৈরি হয় না। তার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্বপ্ন। সেই স্বপ্নের ক্যানভাসে টাইলস হয়ে ওঠে ঘরের চেহারা বদলে দেওয়া এক নৈসর্গিক অনুভূতি। আর এ ভাবনা থেকেই শেলটেক সিরামিকসের জন্ম।
প্রতিষ্ঠানটির কাছে টাইলস শুধু বিক্রির পণ্য নয়; মানুষের জীবনযাপনের অংশ। যার ফলে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে তৈরি হয়েছে শেলটেক ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স সেন্টার। এখানে টাইলস বিক্রি করা হয় না। বরং দেখানো হয়, একটি টাইলস ঘরের পরিবেশ কতটা বদলে দিতে পারে। বসার ঘর, শোবার ঘর, রান্নাঘর কিংবা বাথরুম; ক...