Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

অর্থ ব্যয় নিষিদ্ধ পাঁচ কর্মকাণ্ডে

  • বিপিসির আওতাধীন কোম্পানির সিএসআর নীতিমালা জারি
আব্দুল্লাহ আল মুজাহিদ
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
অর্থ ব্যয় নিষিদ্ধ পাঁচ কর্মকাণ্ডে

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই মুনাফার একটি অংশ সমাজের কল্যাণে ব্যয় করে আসছে। তবে এখন থেকে চাইলেই খেয়ালখুশিমতো যেকোনো খাতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ খরচ করার সুযোগ আর থাকছে না। তহবিলের অপব্যবহার ঠেকাতে সুনির্দিষ্ট পাঁচটি কর্মকাণ্ডে অর্থ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা ‘সিএসআর নীতিমালা ২০২৬’-সংক্রান্ত প্রজ্ঞাপনটি সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতাকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আনতেই মূলত নতুন এই নীতিমালা।

তহবিলের অপব্যবহার ঠেকাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শিক্ষা, সংস্কৃতি, পুষ্টি, স্বাস্থ্য বা জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখে না—এমন কার্যক্রমে, বিপিসি ও এর আওতাধীন কোম্পানিগুলোর ব্যবসায়িক উন্নয়নমূলক কোনো কাজে, অন্য কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনে অনুদান দেওয়ার ক্ষেত্রে, পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ কোনো প্রকল্প বা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে এবং দেশ, আইন এবং নৈতিক ও সামাজিক মূল্যবোধবিরোধী তৎপরতায় লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যক্রমে।

নতুন নীতিমালার আওতায় বিপিসির অধীন আটটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো— পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, ইস্টার্ন রিফাইনারি, এলপি গ্যাস লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি।

নীতিমালা অনুযায়ী, কোম্পানিগুলোকে কর-পরবর্তী নিট মুনাফার শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশ অর্থ সিএসআর তহবিলে রাখতে হবে। তবে যথেচ্ছ খরচ ঠেকাতে কোম্পানিভেদে নির্দিষ্ট আর্থিক ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের জন্য সিএসআর খাতে বছরে সর্বোচ্চ ৭০ লাখ টাকা ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন রিফাইনারির সীমা ৫০ লাখ এবং এলপি গ্যাসের ১৫ লাখ টাকা।

অন্যদিকে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল ও পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানির প্রত্যেকে বছরে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে খরচ করতে পারবে। তবে কোম্পানির বিশেষ প্রয়োজনে পূর্বানুমতি নিয়ে কম-বেশি করা যাবে এ সীমা। আর প্রতি বছর বাজেটে এ খাতের জন্য রাখতে হবে প্রয়োজনীয় অর্থ।

নিষিদ্ধ খাতের বাইরে সিএসআর কার্যক্রম পরিচালনার জন্য সাতটি খাত ঠিক করে দিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মশালা খাতে ২০ এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে ২৫ শতাংশ অর্থ ব্যয় করতে হবে।

তেল ও খনিজসম্পদ-সংশ্লিষ্ট গবেষণা এবং উন্নয়নে ২০ শতাংশ, আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে ১৫ এবং রাষ্ট্রীয় জনকল্যাণমূলক ও জরুরি ক্ষেত্রে ১০ শতাংশ বরাদ্দ রাখতে হবে। জলবায়ু ও পরিবেশ এবং খেলাধুলা ও সংস্কৃতি খাতে ৫ শতাংশ করে অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন এবং ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম আগামীর সময়কে বললেন, ‘দরিদ্র দেশে জ্বালানির মতো খাতকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক নয়। জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে সরকারের কাজ মুনাফা করা নয়, বরং সাধারণ মানুষকে কস্ট প্রাইসে বা বিনা লাভে সেবা দেওয়া। সরকারকে সুস্পষ্ট দর্শন ও নীতিমালার ভিত্তিতে এই জনসেবা বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বললেন, ‘অনর্জিত আয়ের বৈধতা দেওয়া অর্থনীতি ও সমতাভিত্তিক সমাজের জন্য ক্ষতিকর, কারণ এটি অসম প্রতিযোগিতা তৈরি করে। দুর্নীতি রোধে সরকারের কয়েকটি খাতে নিষেধাজ্ঞা দেওয়াই যথেষ্ট নয়।’

নীতিমালায় বলা হয়েছে, কোম্পানির প্রশাসন বিভাগের অধীন এ কার্যক্রম পরিচালিত হবে। অনুদানের অর্থ অ্যাকাউন্ট পেয়ি চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি একবার অনুদান পেলে পরবর্তী তিন বছর তা আর পাবে না। তবে কোম্পানি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে শিক্ষাবৃত্তি বা বিশেষ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। পুরো কার্যক্রম নিয়মিত তদারকি করবে মন্ত্রণালয়, বিপিসি ও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ। তহবিলের অপব্যবহার প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

বিপিসিসিএসআরনিষেধাজ্ঞানীতিমালাঅপব্যবহারখনিজসম্পদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!