বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই মুনাফার একটি অংশ সমাজের কল্যাণে ব্যয় করে আসছে। তবে এখন থেকে চাইলেই খেয়ালখুশিমতো যেকোনো খাতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ খরচ করার সুযোগ আর থাকছে না। তহবিলের অপব্যবহার ঠেকাতে সুনির্দিষ্ট পাঁচটি কর্মকাণ্ডে অর্থ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা ‘সিএসআর নীতিমালা ২০২৬’-সংক্রান্ত প্রজ্ঞাপনটি সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি কোম্পা...