সিএসআরের টাকায় রাজনৈতিক দলকে অনুদান দেওয়া যাবে না। পাশাপাশি শিশু ও জবরদস্তিমূলক শ্রম বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তা লুকিয়ে সিএসআরের অর্থ কোনো প্রতিষ্ঠান ব্যয় করতে পারবে না। এমন বিধান রেখে দেশের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খসড়া নীতিমালা ২০২৬ প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান ন্যূনতম শ্রম অধিকার ও মানবিক মর্যাদা লঙ্ঘন করলে বৈদেশিক অনুদান দিয়ে সিএসআরে ব্যয় করতে পারবে না।
অংশীজনদের মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত...