দেশব্যাপী ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক
সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট সামাজিক দায়িত্বশীলতার (সিএসআর) অংশ হিসেবে দেশব্যাপী ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১ হাজার ৫০০ চারা রোপণের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান এ কর্মসূচি উদ্বোধন করেন। চন্দ্রকলি ফাউন্ডেশনের বাস্তবায়ন ও ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর সহযোগিতায় অনুষ্ঠানে চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান ও হাটহাজারী শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।



