সংবাদপত্রের পাতা খুললেই দখলবাজির খবর এখন নিত্যদিনের চিত্র। নদী, খাল, বনাঞ্চল, খাসজমি থেকে শুরু করে মানুষের রক্ত ঘামে অর্জিত ব্যক্তিগত সম্পত্তি কিছুই ছাড় পাচ্ছে না অসাধু দখলদারদের থাবা থেকে। এই দখলদার ও অপশক্তির দৌরােত্ম্যর মূল উপড়ে ফেলা এখন সময়ের দাবি। মূলত আইনের শিথিল প্রয়োগ, প্রশাসনিক শিথিলতা এবং প্রভাবশালীদের বিচারহীনতার সংস্কৃতিই দখলবাজিকে উৎসাহ জোগাচ্ছে। দখলদারিত্ব এবং দুর্নীতি একে অপরের পরিপূরক। যেকোনো অবৈধ দখলদারদের নেপথ্যে থাকে অবৈধ অর্থ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি– যার প্রতিটিই...