ময়মনসিংহে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক থেকে দুটি বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই ঘটনা ঘটে। পরে পৌনে ১১টার দিকে দুই বগির সংযোগ হুক মেরামত করে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বিষয়টি জানিয়েছেন।তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আ...