গফরগাঁও
পাথরবাহী বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ভাষ্য, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।
তিনি উল্লেখ করেন, বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।



