কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে। পরে তার পিঠে ইটের ভার দিয়ে করা হয়েছে নির্যাতন। হাসপাতালে নেওয়ার পর মারা যান ওই যুবক। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সালের বাড়ি ওই এলাকায়। তাকে মারধরের ভিডিও ছড়িয়েছে ফেসবুকে।
স্থানীয় লোকজন জানায়, সোমবার ভোররাতে পূর্ব ফকিরাঘোনার কেফায়ত উল্লাহ ফয়সালকে আটক করেন। তার বাড়িতে ফয়সাল চুরি করতে এসেছেন বলে জান...