Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চোর সন্দেহে মারধরের পর ইটের ভার দিয়ে নির্যাতনে যুবকের মৃত্যু

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৮
চোর সন্দেহে মারধরের পর ইটের ভার দিয়ে নির্যাতনে যুবকের মৃত্যু

মহেশখালীতে মারধরের পর ইটের ভার দিয়ে হত্যা করা হয় এক যুবককে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়েছে। পরে তার পিঠে ইটের ভার দিয়ে করা হয়েছে নির্যাতন। হাসপাতালে নেওয়ার পর মারা যান ওই যুবক। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফয়সালের বাড়ি ওই এলাকায়। তাকে মারধরের ভিডিও ছড়িয়েছে ফেসবুকে।

স্থানীয় লোকজন জানায়, সোমবার ভোররাতে পূর্ব ফকিরাঘোনার কেফায়ত উল্লাহ ফয়সালকে আটক করেন। তার বাড়িতে ফয়সাল চুরি করতে এসেছেন বলে জানান এলাকার লোকজনকে। সকালে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। তার পিঠের উপর রাখা হয় কয়েকটি ইট।

মুমূর্ষ হয়ে পড়লে সকাল ৯টার দিকে এলাকার অন্যরা ফয়সালকে নিয়ে যায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বড় মহেশখালী ইউপি সদস্য আলী আকবরের দাবি, ফয়সাল একজন পেশাদার চোর। ‘প্রতিনিয়ত তার নেতৃত্বে এলাকায় চুরি হচ্ছিল। সোমবার ভোররাতে চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। পরে গণধোলাইয়ে শিকার হয়ে মারা যায়। তবে চুরির দায়ে এইভাবে নির্যাতন করে একজন লোককে হত্যা করা মোটেও ঠিক হয়নি’- বললেন তিনি।


আরও পড়ুন

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

০৮ সেপ্টেম্বর ২০২৬


ফয়সালের বাবা বাদশাহ মিয়া বলেছেন, ‘আমার ছেলে দিনমজুর। কোনো কারণ ছাড়াই চোর বলে সন্দেহ করে ছেলেকে প্রকাশ্যে বেঁধে পিঠের উপর ইট দিয়ে এভাবে হত্যা করেছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

পুলিশ খবর পেয়ে বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠায় কক্সবাজার সদর হাসপাতালে। পরে মারধরে জড়িত সন্দেহে মোহাম্মদ রিফাত নামের এক যুবককে আটক করে।

মহেশখালী থানার ওসি মো আব্দুস সুলতান বললেন, ‘ফয়সালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ওই ভিডিও ফুটেজটি আমাদের তদন্তের কাজে আসবে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

কক্সবাজারমহেশখালীপিটিয়ে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন