সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার জন্য আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচালং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারা দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি স্থ...