Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজার-মহেশখালী নৌপথ

গেজেটের পরও ঘাটে পর্যটকের টোল ৫০ টাকা !

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৯
গেজেটের পরও ঘাটে পর্যটকের টোল ৫০ টাকা !

ছবি: আগামীর সময়

কক্সবাজার-মহেশখালী নৌপথের ঘাটে দেশীয় পর্যটকদের কাছ থেকে সরকারি নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ৫০ টাকা করে টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। সম্প্রতি সরকারি গেজেট প্রকাশের পরও অতিরিক্ত টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।

প্রায় চার লাখ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই নৌপথের ঘাটে টোল আদায় নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও স্থানীয় যাত্রীদের কাছ থেকে ৫ টাকা নেওয়া হলেও দেশীয় পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা। এতে পর্যটকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে পর্যটনবাহী নৌযানের পর্যটক ছাড়া অন্যান্য পর্যটকের কাছ থেকে ৫ টাকার বেশি টোল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পর মহেশখালী উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যও নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরেন। নির্ধারিত হারের বাইরে টোল আদায় করা হলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

তবে অভিযোগ রয়েছে, এসব নির্দেশনার পরও কক্সবাজার ঘাটে দেশীয় পর্যটকদের কাছ থেকে ৫০ টাকা করে টোল নেওয়া হচ্ছে। ফলে সরকারি গেজেট ও প্রশাসনের নির্দেশনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় এসে খুন হলেন ছিনতাইকারীর হাতে

০৫ সেপ্টেম্বর ২০২৬

ঘুরতে আসা কয়েকজন পর্যটক বলেন, কক্সবাজার ঘাটে মহেশখালী যাওয়ার সময় তাদের কাছ থেকে ৫০ টাকা করে টোল নেওয়া হয়েছে। পরে মহেশখালী এসে তারা জানতে পারেন, সরকারি গেজেট অনুযায়ী পর্যটকদের কাছ থেকে ৫ টাকা করে টোল নেওয়ার নির্দেশনা রয়েছে। তাদের মতে, সরকারি নিয়মের বাইরে ৫০ টাকা নেওয়া বৈষম্যমূলক।

স্থানীয় বাসিন্দারাও একই প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, পর্যটকরাও দেশের নাগরিক। স্থানীয় যাত্রীরা যদি ৫ টাকা দিয়ে পার হতে পারেন, তাহলে পর্যটকদের কাছ থেকে ৫০ টাকা নেওয়ার যৌক্তিকতা নেই। তারা সবার জন্য একই হারে টোল নির্ধারণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, মহেশখালী গেজেটভুক্ত কোনো পর্যটনকেন্দ্র নয়। মানুষ এখানে আসে দ্বীপের পাহাড়, প্রকৃতি ও সৌন্দর্য উপভোগ করতে। তাই পর্যটনের অজুহাতে অতিরিক্ত টোল আদায় গ্রহণযোগ্য হতে পারে না।

এ বিষয়ে ঘাটের ইজারাদার মিন্টু বলেছেন, ‘আমরা বিআইডব্লিউটিএকে প্রায় ২ কোটি টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছি। বিআইডব্লিউটিএর সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। কোন খাতে কত টাকা টোল আদায় করতে হবে, চুক্তিতে তা উল্লেখ করা আছে। আমরা সেই নিয়ম অনুযায়ী টোল নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকার গেজেট প্রকাশ করলেও বিআইডব্লিউটিএ এখনো আমাদের কোনো সংশোধিত নির্দেশনা বা দরখাস্ত দেয়নি। তাই আগের নিয়মেই টোল আদায় করা হচ্ছে।’

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেছেন, সরকারি নির্দেশনার বাইরে টোল আদায়ের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্যও ইজারাদারের সঙ্গে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

নৌপথগেজেটপর্যটক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise