Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মহেশখালী

বিয়েবাড়িতে গুলি, শিশু-কিশোরসহ ৭ আহত; পুলিশের অস্বীকার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২২
শেয়ার করুন:
বিয়েবাড়িতে গুলি, শিশু-কিশোরসহ ৭ আহত; পুলিশের অস্বীকার

ছবি: আগামীর সময়

কক্সবাজারের মহেশখালীতে বিয়ের অনুষ্ঠানে ডাকাত ধরতে গিয়ে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ সাতজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিতে চাপ দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

তবে পুলিশের দাবি, বিয়েবাড়িতে অভিযান চালানোর সময় তারা কোনো গুলি ছোড়েনি। ডাকাতদের ছোড়া গুলিতেই দুজন নিরীহ ব্যক্তি আহত হয়েছেন।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামে এক যুবককে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতরা হলেন, দরগাহঘোনা এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে আবদুর রহিম কালো (১৬), নাছির উদ্দিনের ছেলে রাহাত (১২), ইমাম হোসেনের ছেলে মো. ওয়াসিফ (৮), আজগরের ছেলে বাবু (১৮) ও কালু মাঝির ছেলে ছাদেক (২৫)। এ ছাড়া এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল। এ সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে শিশু-কিশোরসহ অনেকেই অংশ নিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এ সময় পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বিয়েবাড়িতে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হন। মিনহাজের পায়ে একাধিক গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি পালাতে না পারায় পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে স্বজনদের অভিযোগ।

আহত মিনহাজ উদ্দিনের অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে আনন্দ করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ভয় পেয়ে দৌড় দেন। তখন পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ছয়-সাতজন আহত হন। অন্যরা পালিয়ে যেতে পারলেও তার পায়ে একাধিক গুলি লাগায় তিনি পড়ে যান।

মিনহাজের ভাই কফিল উদ্দিন অভিযোগ করেন, আহত অবস্থায় তার ভাইকে কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। পুলিশের বিরুদ্ধে কথা বললে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

কফিল উদ্দিনের ভাষ্য, আমার ভাইকে বিয়েবাড়িতে গুলি করে পুলিশ ধরে নিয়ে যায়। কালারমারছড়া ক্যাম্পে নিয়ে মারধর করে পরে মহেশখালী থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পুলিশ তাকে ডাকাতের গুলিতে আহত হয়েছে বলে ভিডিও বক্তব্য দিতে চাপ দেয়। ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্তও দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে ভিডিও বক্তব্য দিতে হয়েছে।

তার সদস্যরা জানিয়েছেন, প্রথমে মিনহাজকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পরিবারের জিম্মায় তাকে চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আহতের অভিভাবক বলেন, বিয়ের অনুষ্ঠানে পুলিশের গুলিতেই তাদের সন্তানসহ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ তাদের ডেকে নিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিতে চাপ দেয়। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছে। এ কারণে তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আহতদের কাছ থেকে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া এবং পরিবারের সদস্যদের স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান। তার দাবি, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি।

আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা তাদের পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

মহেশখালীবিয়েবাড়িপুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য