বরিশাল
বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে শ্রমিক দল নেতার মৃত্যু

‘দুনিয়ার মজদুর এক হও’, ‘লড়াই করো’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে পড়া শ্রমিক দলের নেতার মৃত্যু হয়েছে।
আজ রবিবার বরিশাল নগরীতে জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক জমায়েত ও বিক্ষোভ মিছিলের পর মৃত্যু হয়েছে তার।
মৃত আব্দুল রাজ্জাক সরদার (৫০) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।
বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে শ্রমিক সমাবেশ হয়। পরে নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলের সামনের কাতারে তার পাশে থাকা রাজ্জাক স্লোগান দিয়ে মিছিল করে।
মিছিলটি নগরীর কালিবাড়ি রোড এলাকায় পৌঁছলে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজ্জাক।
তিনি আরও জানান, দলীয় কর্মসূচি পালনের দৃশ্য আব্দুর রাজ্জাক তার ফেসবুক আইডিতেও সরাসরি প্রচার করিয়েছে। রবিবার রাত রাত ১০টায় সদর উপজেলার ঝড়ঝড়িয়াতলা এলাকায় তার জানাজা নামাজ শেষে দাফন করা হবে।
সাইফুল ইসলাম আরও জানিয়েছেন, শ্রমিক নেতা রাজ্জাকের মৃত্যুতে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।



