‘দুনিয়ার মজদুর এক হও’, ‘লড়াই করো’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে পড়া শ্রমিক দলের নেতার মৃত্যু হয়েছে।আজ রবিবার বরিশাল নগরীতে জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক জমায়েত ও বিক্ষোভ মিছিলের পর মৃত্যু হয়েছে তার।মৃত আব্দুল রাজ্জাক সরদার (৫০) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি।বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে শ্রমিক সমাবেশ হয়। পরে ন...