Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৭:৪৮
টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা

ছবি: আগামীর সময়

কক্সবাজারের টেকনাফে পৌর শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদের (৪০) ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাংগার ডেইল এলাকার লবণ মাঠসংলগ্ন সড়কে ঘটে এ হামলার ঘটনা। আহত আব্দুর রশিদ টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জালিয়াপাড়া এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাতে সড়ক নির্মাণকাজ তদারকির সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে আব্দুর রশিদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথা, বাম হাত ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত জামিল সাইফুল জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে আব্দুর রশিদকে হাসপাতালে আনা হয়। তার মাথা, বাম হাত ও দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দাবি করেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

তার ভাষ্য, ঈদ উদ্‌যাপনের অজুহাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এলাকায় অবস্থান করছিলেন এবং সেই সুযোগে আব্দুর রশিদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানালেন, এ ঘটনায় লিখিত অভিযোগ বা এজাহার পাওয়া যায়নি। তারপরও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


টেকনাফশ্রমিক দলহামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise