Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এনসিটি ইজারা ঠেকাতে এবার মাঠে শ্রমিক দল

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৭
এনসিটি ইজারা ঠেকাতে এবার মাঠে শ্রমিক দল

চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তির কার্যক্রম বন্ধে দুদিনের সময় বেঁধে দিয়ে মাঠে নামছে বিএনপির শ্রমিক সংগঠন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারদলীয় এই সংগঠন প্রকাশ্যে কর্মসূচি দিল।

এই সময়ে আন্দোলনকারী বিভিন্ন পেশাজীবী, শ্রমিক সংগঠনের সাথে বিএনপি নেতারা অংশ নিলেও সরাসরি শ্রমিকদলের ব্যানারে কর্মসূচি এই প্রথম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এর সঙ্গে ছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ নেতারাও।

দুদিনের আলটিমেটাম শেষ হবে সোমবার। দাবি না মানলে মঙ্গলবার চট্টগ্রাম বন্দর এলাকার বিশ্বরোড মোড় থেকে বন্দর ভবনের সামনের তিন নম্বর জেটির পাশে ওয়ানস্টপ পর্যন্ত মানববন্ধন। ২৭ সেপ্টেম্বর বন্দরের ওয়ানস্টপমুখী বিক্ষোভ মিছিল করবে। এরপরও দাবি না মানলে ২৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সরকারদলীয় শ্রমিক সংগঠনের ব্যানারে এমন কর্মসূচি চট্টগ্রাম ও বন্দর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা বন্দর ব্যবহারকারীদের। বিএনপি আমলে শ্রমিক সংগঠন স্কপ, পেশাজীবী সংগঠন বন্দর রক্ষা পরিষদ এতদিন মাঠে কর্মসূচি দিয়ে আসছিল।

১৯৯৬ সালে যখন চট্টগ্রাম বন্দরের লালদিয়াতে আমেরিকান কোম্পানি এসএস পোর্টকে ইজারা দিতে চেয়েছিল তখনও শ্রমিকরা এমন আন্দোলন গড়ে তুলেছিল। বন্দর শ্রমিকরা তখনকার সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আন্দোলন করে সেটি ঠেকিয়ে দিয়েছিল।

শ্রমিক দলের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে এটিই আমাদের প্রথম কর্মসূচি। আমরা শ্রমিকস্বার্থ দেশের স্বার্থরক্ষায় অবিচল আছি। এনসিটি বিদেশিদের দেয়ার এই আলটিমেটাম থেকে আমাদের দমানো যাবে না। কঠোর কর্মসূচি আসবে সামনে।

সংবাদ সম্মেলনে দাবিগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রাম বন্দরের এনসিটি বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এর হাতে ইজারা দেওয়ার চলমান চুক্তির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরের নেতৃত্বসহ ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমল থেকে অদ্যাবধি এনসিটিকে বহুজাতিক কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়ার সাথে জড়িত সকল বন্দর কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দর থেকে অপসারণ করতে হবে। পরিকল্পিতভাবে জনবল নিয়োগ বন্ধ রেখে বন্দরকে বেসরকারীকরণের পথ বন্ধ করা এবং শূন্যপদে দ্রুত নতুন জনবল নিয়োগ করে এর অপারেশনাল কার্যক্রম গতিশীল করতে হবে।

সংবাদ সম্মেলনে শ্রমিক দল নেতাদের অভিযোগ, ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হলে দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা দীর্ঘমেয়াদে চরম ঝুঁকিতে পড়বে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়ে যাবে। দেশের এই একমাত্র প্রধান সমুদ্রবন্দরটি ভূ-রাজনৈতিক স্বার্থের অপব্যবহারের শিকার হতে পারে। এখানে কর্মরত লাখো শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান সংকুচিত হওয়ার আশঙ্কা আছে। বিশেষ করে, ২০২৫-২৬ অর্থবছরে এনসিটি থেকে অর্জিত আয়ের একটি বড় অংশ সরকার কর্পোরেট ট্যাক্স, ভ্যাট ও শুল্ক বাবদ পেয়ে থাকে, যা বিদেশি কোম্পানির হাতে ইজারা দেওয়া হলে সরকারের এই স্থায়ী রাজস্ব আয় সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার পক্ষে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের বক্তব্যে কড়া সমালোচনা করেন নেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশীদ, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, স্টাফ ইউনিয়নের মোহাম্মদ ফয়েজ উল্লাহ, উইন্সম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন প্রমুখ।

নিউমুরিং কন্টেইনার টার্মিনালচট্টগ্রাম বন্দরশ্রমিক দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি