Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দলীয় এমপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য যুবদল নেতার

পটুয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২১:৪৫
দলীয় এমপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য যুবদল নেতার

বিএনপির সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও যুবদলের নেতা গাজী আসফাকুর রহমান বিপ্লব।

পটুয়াখালী-১ আসনের বিএনপির সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের নেতা গাজী আসফাকুর রহমান বিপ্লব।

তার বক্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর থানা বিএনপির নেতা মরহুম কাজী মাহবুব আলমের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ অভিযোগ করেন বিপ্লব।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে গাজী আসফাকুর রহমান বিপ্লব দাবি করেন, আলতাফ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। তার ভাষ্য, দলীয় মনোনয়ন না পেলে তিনি অন্য রাজনৈতিক দলের প্রার্থী হতে পারতেন।


আরও পড়ুন

চাঁদা না পেয়ে দোকানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১২ জুলাই ২০২৬


‘অতীতে ক্ষমতায় থাকাকালে আলতাফ হোসেন চৌধুরী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন। জিয়াউল ইসলাম, মোস্তাক আহমেদ পিনুসহ একাধিক নেতার ওপর নিপীড়ন চালিয়েছেন’— যোগ করেন বিপ্লব।

বিপ্লব দাবি করেন, জেলা তাঁতি দলের নেতা জুয়েল বিশ্বাসের বাড়িঘর ভাঙচুর এবং তার বাবার জমি জোরপূর্বক লিখে নিয়ে সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছিল। পাশাপাশি আরও অনেক নেতাকর্মীকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, মন্ত্রী থাকাকালে দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হলেও বর্তমানে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমঝোতা করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, বাড়িঘর ভাঙচুর এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হয়েছিল।

দলের দুর্দিনে যারা রাজপথে আন্দোলন করেছেন, তাদের মূল্যায়ন করা হচ্ছে না উল্লেখ করে গাজী আসফাকুর রহমান বিপ্লব মন্তব্য করেন, সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হবেন। তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

বিএনপিছাত্রদলএমপিযুবদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি