পাটগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে। ছবি: আগামীর সময়
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। আজ সোমবার সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার ঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মো. মোস্তাকিন। বাকিদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌছলে উল্টা দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহত হন ৮ জন। তাদেরকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে মোস্তাকীনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।




