Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাঠাগার আধুনিকায়নের মাধ্যমে তরুণদের ফেরাতে চান সংস্কৃতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৭:৫৩
পাঠাগার আধুনিকায়নের মাধ্যমে তরুণদের ফেরাতে চান সংস্কৃতিমন্ত্রী

সংগৃহীত ছবি

যশোরকে ‘সংস্কৃতির আতুড়ঘর’ আখ্যা দিয়ে পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে তরুণদের আবারও সংস্কৃতিমুখী করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রবিবার (১৭ মে) সকালে যশোর শিল্পকলা একাডেমি, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ও টাউন ক্লাব পরিদর্শন শেষে সাংবাদিক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা তুলে ধরেন।

মন্ত্রী জানান, পাঠাগারের অবকাঠামো উন্নয়ন, বইয়ের সংগ্রহ বাড়ানো, ডিজিটালাইজেশন এবং তরুণদের আকৃষ্ট করতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও গতিশীল করতে বরাদ্দ ও লজিস্টিক সহায়তা বাড়ানোর আশ্বাসও দেন তিনি।

তার ভাষ্য, যশোর দীর্ঘদিন ধরেই সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রধানমন্ত্রীও এর আগে যশোর ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দায়িত্ববোধ থেকেই তিনি এই সফরে এসেছেন।

নিতাই রায় চৌধুরী আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মকে পাঠাগারমুখী করতে সরকার দ্রুত কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করবে।

সকালে যশোর শিল্পকলা একাডেমিতে পৌঁছে মন্ত্রী প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম, নাটক, সংগীত ও চিত্রকলা বিভাগের বর্তমান অবস্থা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পুরনো বইয়ের সংগ্রহ, পাঠক উপস্থিতি এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সরেজমিন পরিদর্শন করেন তিনি। টাউন ক্লাবেও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রেজাউদ্দিন স্টালিন, দেলোয়ার হোসেন খোকন, মোহাম্মদ আশেক হাসান, সুজন সরকার, জাহিদ হাসান টুকুন, এ জেড এম সালেক, সানোয়ার আলম খান দুলু ও আনিসুর জামান পিন্টুসহ স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীরা।

সংস্কৃতিমন্ত্রীযশোরপাঠাগারনিতাই রায় চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার