মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানের একপাশে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হলেও খেলার মাঠ ও ঈদগাহের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, একপাশে শহীদ মিনার নির্মাণ হলেও সেখানে ঈদের নামাজ ও নিয়মিত খেলাধুলা স্বাভাবিকভাবেই চলবে।গতকাল বৃহস্পতিবার নোমানী ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণস্থলে ফলক উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংস্কৃতিমন্ত্রী বলেছেন, ঈদের নামাজ...