Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জে গ্যাসের খোঁজে বাপেক্স

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭
হবিগঞ্জে গ্যাসের খোঁজে বাপেক্স

হবিগঞ্জে গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গতকাল সোমবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে বাপেক্সের কর্মকর্তারা ত্রিমাত্রিক (৩-ডি) সাইসমিক জরিপের কাজ করেছেন। গত এক সপ্তাহ ধরে মাধবপুরে বিভিন্ন এলাকার মাঠে চলছে ভূগর্ভের তথ্য সংগ্রহের প্রস্তুতি।

বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাসিম উদ্দিন আগামীর সময়কে জানিয়েছেন, সেখানে এক্সপ্লোসিভ স্থাপনের কার্যক্রম চলছে। মাটির নিচের বিভিন্ন স্তর থেকে তথ্য সংগ্রহ করতেই এ বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাপেক্সের সহকারী ব্যবস্থাপক মো. মোত্তালেব হোসেন পলাশ আগামীর সময়কে বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২৭ সালের জুন পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম চলবে। তিনি বলেছেন, ৩-ডি সাইসমিক জরিপ গ্যাস অনুসন্ধানের প্রাথমিক একটি কার্যক্রম। প্রথম ধাপে ভূগর্ভের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ টিম এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরীক্ষা চালিয়ে আরও তথ্য সংগ্রহ করবে। এরপর সব পর্যালোচনা করে কোথায় গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে, তা নির্ধারণ করা হবে। সম্ভাবনাময় জায়গা চিহ্নিত হলে অনুসন্ধান কূপ খননের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করার চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে।

তবে কোনো এলাকায় সাইসমিক জরিপে গ্যাসের সম্ভাবনা দেখা গেলেই সেখানে গ্যাস পাওয়া গেছে—এমনটি বলা যায় না। গ্যাসের প্রকৃত উপস্থিতি ও মজুদ নিশ্চিত করতে পরবর্তী ধাপে অনুসন্ধান কূপ খনন করতে হয়।

‘হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ’ প্রকল্পের আওতায় মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, লাখাই ও হবিগঞ্জ সদর এবং আশপাশের এলাকায় এ অনুসন্ধান চলছে।

সরকারি নথি অনুযায়ী, নতুন গ্যাস রিসোর্স ও রিজার্ভ আবিষ্কারের লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে। ২০২৪ সালের ২২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক স্মারকে হবিগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় বাপেক্সের মাধ্যমে ৩-ডি সাইসমিক জরিপ পরিচালনার সিদ্ধান্ত জানানো হয়। পরে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রকল্পটির প্রশাসনিক আদেশ অনুমোদন করা হয় এবং একই বছরের ২০ মার্চ বাপেক্স ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) মধ্যে জরিপ পরিচালনার জন্য চুক্তি হয়। সরকারি নথিতে এ ধরনের জরিপে সার্ভে ও খননযন্ত্র, কেবল, জিওফোন ও রেকর্ডিং যন্ত্রের পাশাপাশি অনুমোদিত ব্যবস্থায় এক্সপ্লোসিভ ও ডেটোনেটর ব্যবহারের কথাও উল্লেখ রয়েছে।

বাপেক্স জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমের জন্য অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ করা হয়েছে। মাঠপর্যায়ে তারা কাজ করছেন।

গ্যাসবাপেক্সঅনুসন্ধানহবিগঞ্জসাইসমিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা