হবিগঞ্জে গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গতকাল সোমবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে বাপেক্সের কর্মকর্তারা ত্রিমাত্রিক (৩-ডি) সাইসমিক জরিপের কাজ করেছেন। গত এক সপ্তাহ ধরে মাধবপুরে বিভিন্ন এলাকার মাঠে চলছে ভূগর্ভের তথ্য সংগ্রহের প্রস্তুতি।
বাপেক্সের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাসিম উদ্দিন আগামীর সময়কে জানিয়েছেন, সেখানে এক্সপ্লোসিভ স্থাপনের কার্যক্রম চলছে। মাটির নিচের বিভি...