তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল ৫৫ হাজার ইয়াবা
কক্সবাজার প্রতিনিধি

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংগৃহীত ছবি
কক্সবাজারে অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার জুমছড়ি এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে মন্তব্য করেছেন কমান্ডার সাব্বির।





