Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খালেদার গাড়িতে হামলার আসামি যুবদলের পদে, কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৩৯
খালেদার গাড়িতে হামলার আসামি যুবদলের পদে, কমিটি স্থগিত

লোগো

ফেনীতে বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদ দেওয়ার অভিযোগে কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতা এনামুল হক সূজনকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নেয়।

পরে কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক চিঠিতে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি বাতিল, সূজনকে বহিষ্কার এবং পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় তলব করা হয়। পাশাপাশি পৌর কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী সদরের ফতেহপুর এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একটি মামলা হয়। পরে গাড়ি ভাঙচুরের অভিযোগে শ্রমিক নেতা আবুল কাশেম মিলন আরেকটি মামলা করেন, যেখানে এনামুল হক সূজনকে আসামি করা হয়।

সম্প্রতি ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আট সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন পৌর সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী। ওই কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় সূজনকে।

তবে বিষয়টি প্রকাশ্যে এলে কমিটির ছয় সদস্য পদত্যাগ করেন। পদত্যাগকারীরা হলেন সিনিয়র সহসভাপতি গাজী আব্দুল কাদের নয়ন, সহসভাপতি মো. সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল ও দপ্তর সম্পাদক ডালিম মজুমদার। তাদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রবিবার সন্ধ্যায় জেলা যুবদল সংবাদ সম্মেলন করে। সেখানে নেতারা দাবি করেন, এনামুল হক সূজন মিডিয়া ট্রায়ালের শিকার এবং তিনি দীর্ঘদিন ধরে দলের পরীক্ষিত কর্মী হিসেবে কাজ করছেন। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার ও সদস্য সচিব নাইম উল্যাহ চৌধুরী বরাত।

অভিযোগের বিষয়ে এনামুল হক সূজন বলেছেন, শ্রমিক নেতা আবুল কাশেম মিলন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পরিকল্পিতভাবে তাকে মামলায় আসামি করেছেন। ওই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাকে অব্যাহতি দিয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি কীভাবে দলের পদ পেয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজনীতিযুবদলকমিটি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise