Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:২৪
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

কুমিল্লার সদর দক্ষিণে বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ৮টায় কুমিল্লা স্টেশন থেকে ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টা ১৮ মিনিটে টু-ডাউন ‘চট্টগ্রাম মেইল’ কুমিল্লা স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং ৭টা ৩৫ মিনিটে দুর্ঘটনাকবলিত এলাকা অতিক্রম করে। একই সময়ে উদ্ধারকাজ জোরদার করতে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, প্রায় এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হবে।

এর আগে শনিবার রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল পর্যায়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোট ১২ সদস্যের এই কমিটিগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লাট্রেন দুর্ঘটনাঈদের ছুটিট্রেন চলাচলট্রেন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise