Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সকালে স্ট্যান্ড রিলিজ, দুপুরে ‘শেষবারের মতো’ ক্ষমায় প্রত্যাহার

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৭:০০
সকালে স্ট্যান্ড রিলিজ, দুপুরে ‘শেষবারের মতো’ ক্ষমায় প্রত্যাহার

চাঁদপুরের সিভিল সার্জন নুরে আলম দীন। ছবি: সংগৃহীত

দায়িত্বে অবহেলার অভিযোগে সকালে চাঁদপুরের সিভিল সার্জন নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে ‘শেষবারের মতো ক্ষমা হিসেবে’ প্রত্যাহার করে নেন এই নির্দেশনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আজ রবিবার চাঁদপুরের স্বাস্থ্যব্যবস্থা পরিদর্শনে যান। এসময় ঘটে এই ঘটনা।

সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ হাজির হন মন্ত্রী। সেখানকার অব্যবস্থাপনা দেখে ও রোগীদের সঙ্গে কথা বলে হন ক্ষুব্ধ। দায়িত্ব পালনে অবহেলা ও ভ্যাকসিন সংকটের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে জেলা সিভিল সার্জন নুরে আলমকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন।

দুপুরে স্বাস্থ্যমন্ত্রী যান চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। সেখানে রান্নাঘরে গিয়ে খেয়ে দেখেন রোগীদের জন্য প্রস্তুত করা খাবার। এরপর বিভিন্ন ওয়ার্ড ঘুরে কথা বলেন রোগীদের সঙ্গে।

পরে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ে বসেন সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসকরা তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলেন মন্ত্রী।

এ সময় সিভিল সার্জনের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। কারণ সিভিল সার্জনকে ক্ষমা করে আমি খারাপ কাজ করেছি। আর যাতে কোনোভাবেই ভুল না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

‘আজ ক্ষমা করে গেলাম, কিন্তু আমি আবার আসব। আপনি কতটুকু উন্নতি করছেন, তা দেখার জন্য’- সতর্ক করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সিভিল সার্জনকে দেওয়া স্ট্যান্ড রিলিজের নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র।

চাঁদপুরস্ট্যান্ড রিলিজস্বাস্থ্যসেবাস্বাস্থ্যমন্ত্রীহাসপাতালচিকিৎসকচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!