Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কমলগঞ্জে উদ্ধার লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৪২
কমলগঞ্জে উদ্ধার লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত

বিপন্ন লজ্জাবতী বানর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর। পরে বানরটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেছে বন বিভাগ।

গতকাল সোমবার সন্ধ্যায় প্রাণীটিকে অবমুক্ত করা হয় উপজেলার আলীনগর চা বাগান এলাকার উপযোগী প্রাকৃতিক আবাসস্থলে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার হালিমা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে রাজকান্দি রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরিচর্যা করা হয়।

বন্যপ্রাণীটির স্বাভাবিক বিচরণক্ষেত্র নিশ্চিত করে নিরাপদে অবমুক্ত করার লক্ষ্যে জার্মানিভিত্তিক আন্তর্জাতিক সংস্থা প্লাম্পলোরিস ই.ভি.’র সহযোগিতায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও প্রস্তুতি নেওয়া হয়। নিবিড় পর্যবেক্ষণে প্রাণীটিকে সম্পূর্ণ সুস্থ এবং বনে অবমুক্তির উপযোগী বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা

০৭ জুলাই ২০২৬

পরিবেশবাদীরা জানান, বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে এ বিরল নিশাচর প্রাণীগুলো অনেক সময় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। তাই তাদের টিকে থাকার জন্য প্রাকৃতিক বন ও আবাসস্থল সংরক্ষণ জরুরি।

অবমুক্ত করার সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া আগামীর সময়কে বলেছেন, ‘লজ্জাবতী বানর অত্যন্ত লাজুক ও নিশাচর বন্যপ্রাণী। বনাঞ্চল থেকে এদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। উদ্ধার হওয়া প্রাণীটি সুস্থ থাকায় উপযোগী প্রাকৃতিক পরিবেশ বিবেচনায় আলীনগর চা বাগান এলাকায় অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।’

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ১
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    ০৭ জুলাই ২০২৬, ০০:১৭

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    ০৭ জুলাই ২০২৬, ০৬:০৯

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    বদলি খেলোয়াড়দের ৫০ গোলের কীর্তি

    ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৬

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    প্যারাগুয়ে সিনেটরের বর্ণবাদী পোস্টে এমবাপ্পের ক্ষোভ

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৮

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৩

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    খামেনির জানাজায় কোরআনের আয়াতে কূটনৈতিক বার্তা

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৯

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৪০

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৭ জুলাই)

    ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৩

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    বোমা ফাটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো আসামি

    ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    রোনালদো বললেন ‘জীবন এগিয়ে যাবে’

    ০৭ জুলাই ২০২৬, ০৫:২৫

    ৯ জনের  মৃত্যুদণ্ড

    ৯ জনের মৃত্যুদণ্ড

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১২

    কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া?

    কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া?

    ০৭ জুলাই ২০২৬, ০৮:৩১

    পবিত্র কোম শহরে খামেনির মরদেহ, হবে শোক মিছিল

    পবিত্র কোম শহরে খামেনির মরদেহ, হবে শোক মিছিল

    ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৫

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    ০৭ জুলাই ২০২৬, ০০:২৪

    advertiseadvertise