Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনা

এক রাতে ৫ সরকারি দপ্তরে ভাঙচুর

কয়রা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৮:২৯
এক রাতে ৫ সরকারি দপ্তরে ভাঙচুর

খুলনার কয়রা উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়সহ ৫ সরকারি দপ্তরে ভাঙচুর— সংগৃহীত ছবি

খুলনায় এক রাতে পাঁচটি সরকারি দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দপ্তরগুলো কয়রা উপজেলার পল্লী উন্নয়ন অফিস, আনসার ও ভিডিপি কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, পল্লী সঞ্চয় ব্যাংক। গতকাল বুধবার রাত ৩টার দিকে এসব অফিসের জানালার কাচ ও তালা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক জানিয়েছেন, সকালে অফিসে এসে প্রধান ফটক ও তালায় ভাঙচুরের চিহ্ন দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, রাত ৩টার দিকে তিনজন অজ্ঞাত ব্যক্তি তালা ভেঙে অফিসে প্রবেশের চেষ্টা করে। পাশের ডরমিটরিতে থাকা এক ব্যক্তি শব্দ শুনে জেগে উঠে তাদের দেখতে পেলেও ভয়ে বাইরে বের হননি।

ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশে অফিসে প্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ায় দুর্বৃত্তরা পাশের কয়েকটি সরকারি দপ্তরে ভাঙচুর চালিয়ে চলে যায়। ঘটনার সময় অফিসের পাহারাদার অসুস্থ থাকায় দায়িত্বে ছিলেন না বলেও জানান তিনি।

উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে ভাঙচুরের বিষয়টি দেখতে পান। পরে পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কায়।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রায় এক কিলোমিটার দূরে পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর করছিলেন রবিউল সরদার (২৭) নামে এক যুবক। পরে স্থানীয়রা খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে উপজেলা পরিষদে ভাঙচুরের তথ্য পায়। একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন মনে করে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

বিশ্বজুড়ে ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলার জব্দ আছে ইরানের

১৮ জুন ২০২৬

পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মাহফুজুর রহমান খান জানান, সকালে হঠাৎ নিচতলার জানালার গ্লাস ভাঙার শব্দ শুনে তারা নিচে নেমে আসেন। তখন দেখেন, এক যুবক ইট দিয়ে অফিসের জানালার গ্লাস ভাঙছেন। নিরাপত্তাকর্মী তাকে আটকাতে গেলে ওই যুবক হাতে থাকা ইট দিয়ে আঘাত করেন। এতে নিরাপত্তাকর্মী মাটিতে পড়ে যান। পরে অফিসের অন্য কর্মীরা বেরিয়ে এসে তাকে আটক করেন।


রবিউল সরদার কয়রা সদর ইউনিয়নের পায়রাতলা গ্রামের বাসিন্দা। তার পরিবারের দাবি, রবিউল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।

উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেছেন, সম্প্রতি কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে গভীর রাতে একাধিকর চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়রা উদ্বেগ ও আতঙ্কে। এর মধ্যেই সরকারি দপ্তরগুলোয় ভাঙচুরের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেছেন, পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর করাকালীন রবিউল নামের এক যুবক ধরা পড়ে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা এলোমেলো পাওয়া যায়। সরকারি বিভিন্ন দপ্তরে ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলেও তথ্য পাওয়া যায়। মানসিক ভারসাম্য বিবেচনায় তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে। তবে তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

খুলনাকয়রাভাঙচুরসরকারি দপ্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর